ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬

ঈদের বাজারে সোনার দামে নতুন চমক

২০২৬ মে ২৭ ১১:২৬:২৩
ঈদের বাজারে সোনার দামে নতুন চমক

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে, যা বুধবার (২৭ মে) থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ভরিতে দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায়।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত শনিবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। কয়েক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে