ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মতিঝিল কার্যালয় বন্ধ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

২০২৬ মে ২৬ ২২:০৫:৫৮
মতিঝিল কার্যালয় বন্ধ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মতিঝিলে অবস্থিত নিজের রাজনৈতিক কার্যালয়ের যাবতীয় কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জনসমক্ষে আনেন।

ফেসবুক পোস্টে এই নেতা জানান, উদ্ভূত নিরাপত্তা সংকটের কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে অবস্থিত তাদের অস্থায়ী কার্যালয়ের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হলো। এখন থেকে দলের যাবতীয় সাংগঠনিক ও প্রশাসনিক তৎপরতা রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় নতুন ঠিকানায় পরিচালিত হবে। একই সাথে ঢাকা-৮ আসনের সাধারণ জনগণসহ দেশের সকল স্তরের শুভাকাঙ্ক্ষীদের নতুন এই কার্যালয়ে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

সতর্কবার্তা দিয়ে ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে কেউ যদি আগের ঠিকানায় গিয়ে কোনো ধরনের নিরাপত্তাহীনতা, হামলা, আইনি জটিলতা কিংবা ক্ষয়ক্ষতির মুখে পড়েন, তবে তার জন্য ওই ব্যক্তি নিজেই সম্পূর্ণ দায়ী থাকবেন। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে পুরোনো কার্যালয়টি এড়িয়ে চলার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে