ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

‘কিচেন কেবিনেট’ বিতর্কে মুখ খুললেন আসিফ মাহমুদ

২০২৬ মে ২৬ ১৯:২৬:৪৪
‘কিচেন কেবিনেট’ বিতর্কে মুখ খুললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার পরিচালনায় একটি ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল—সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম তৌহিদ হোসেনের এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এম তৌহিদ হোসেন দাবি করেন, প্রতি মঙ্গলবার যমুনায় ওই কিচেন কেবিনেটের বৈঠক অনুষ্ঠিত হতো।

এ বক্তব্যের পর বিভিন্ন মহলে ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আলোচনায় আসে। তবে মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তিনি ওই কিচেন কেবিনেটের সদস্য ছিলেন না।

আসিফ মাহমুদ আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনায় তার কোনো সম্পৃক্ততা ছিল না।

তার দাবি, এ বিষয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি। তিনি অভিযোগ করেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দায় চাপিয়েছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ওই চুক্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ছিল।

চুক্তি নিয়ে মতভেদ থাকলে তা সংশোধন বা বাতিল করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বিশ্বের অনেক দেশই প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে