ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন রিজভী

২০২৬ মে ২৬ ১৯:১২:৩৮
হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গকে ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য তার রাজনৈতিক অবস্থানের অংশ। সৎসাহস থাকলে তার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।”

তিনি আরও বলেন, এবারের ঈদযাত্রায় মানুষের ভোগান্তি তুলনামূলক কম হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আগের চেয়ে ভালো রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতার কারণে এবার যানজট ও নিরাপত্তাহীনতা কম দেখা যাচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে