ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬

বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ

২০২৬ মে ২২ ১০:২৮:৫৫
বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর টালিউডের টেকনিশিয়ানদের সঙ্গে নবনির্বাচিত বিজেপি সংসদ সদস্য ও অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রথম বৈঠক করেছেন। ওই বৈঠকে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, ক্ষোভ ও বঞ্চনার বিষয় তুলে ধরেন টেকনিশিয়ানরা।

এদিকে, বাংলাদেশি শিল্পীদের টালিউডে কাজ করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুই বাংলার শিল্পীরা এখন নজর রাখছেন নতুন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

বুধবার (২০ মে) বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিওতে টালিউডের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি, নির্মাতা সৃজিত মুখার্জি, সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তসহ টালিপাড়ার অনেকেই উপস্থিত ছিলেন।

বৈঠকে এক টেকনিশিয়ান অভিযোগ করেন, বাংলাদেশে কাজ করতে গিয়ে তারা অপমানের শিকার হয়েছেন। অথচ বাংলাদেশি শিল্পীরা কলকাতায় এসে অবাধে কাজ করছেন, যা তারা মেনে নিতে পারছেন না।

এ প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ বলেন, “ভারতীয় হিসেবে এমন অসম্মানের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুযোগ পেলে বিষয়টি সরকারকে জানাব। তবে এটি পুরোপুরি সরকারের সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন, যারা ভারতকে আন্তরিকভাবে ভালোবাসেন। আবার কিছু উগ্রবাদী শক্তির উপস্থিতির নজিরও রয়েছে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে পুরো দেশকে বিচার করা উচিত নয়।”রুদ্রনীল জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে