ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক

২০২৬ মে ২১ ১৫:০৭:১৪
হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার আদালতে আনা হয়। ভ্যান থেকে নামানোর সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন।” তবে তিনি কোন হাসপাতাল থেকে আনা হয়েছে তা উল্লেখ করেননি। এরপর তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, দুর্ঘটনায় তার মেরুদণ্ডে সমস্যা হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে ম্যাগনেটিক থেরাপি দেওয়া হচ্ছে। তিনি বলেন, চিকিৎসা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হওয়ার পর বিষয়টি নিয়ে অতিরিক্ত মনোযোগ তৈরি হয়।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। মামলায় মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতারা রয়েছেন। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মো. হোসেন নিহত হন এবং আরও দুইজন আহত হন।

পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে ৩১ আগস্ট মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বর্তমানে মামলার কয়েকজন আসামি কারাগারে আটক রয়েছেন, তাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও রয়েছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে