ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন

২০২৬ মে ২১ ১২:৫৮:৫৭
আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন

নিজস্ব প্রতিবেদক :গত ১৮ মে ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক সংক্রান্ত তথ্যে কয়েকজন পরিচালকের নাম ও বিস্তারিত ভুলভাবে উল্লেখ করা হয়েছিল, যা সংশোধন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশোধিত তথ্য অনুযায়ী দ্বিতীয় স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকছেন মোহাম্মদ হাফিজুর রহমান এফসিএ, এফসিএমএ এবং তৃতীয় স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকছেন মাহমুদুল আমীন মাসুদ। তবে প্রথম পরিচালকের তথ্য অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া আগের প্রকাশিত তথ্যের অন্যান্য সব বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে