ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

প্রতারণা মামলায় দণ্ডিত এরশাদের সাবেক স্ত্রী

২০২৬ মে ২০ ১৫:১৬:৩১
প্রতারণা মামলায় দণ্ডিত এরশাদের সাবেক স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক-কে প্রতারণা মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) জানান, পলাতক থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে