ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬

হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

২০২৬ মে ২২ ১০:১৭:৩৫
হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ ডলার ক্রয় করা হয়েছে। চলতি মে মাসে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে।

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৬২৩ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে।

বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ ও বিনিময় হার স্থিতিশীল রাখতেই বাংলাদেশ ব্যাংক নিয়মিত বাজারে হস্তক্ষেপ করছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে