ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভারতে বাংলাদেশিদের নিয়ে কড়া সিদ্ধান্ত!

২০২৬ মে ২১ ১১:২০:৩১
ভারতে বাংলাদেশিদের নিয়ে কড়া সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছেন রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু। বুধবার নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি দাবি করেন, সিএএ অনুযায়ী ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর ভারতে প্রবেশকারীদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে বিবেচনা করা হবে।

বৈঠকে শুভেন্দু বলেন, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের একটি বড় অংশ বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারী। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে “থ্রিডি” নীতি— “ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট” কার্যকরের ঘোষণাও দেন।

তার ভাষ্য, কেন্দ্রীয় সরকার এক বছর আগে রাজ্য সরকারকে অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে চিঠি দিয়েছিল। তবে আগের সরকার সিএএর বিরোধিতা করায় তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “সিএএর আওতায় না থাকা ব্যক্তিদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। রাজ্য পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করবে। পরে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ফেরত পাঠানোর ব্যবস্থা নেবে।”

শুভেন্দু দাবি করেন, “ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি আজ থেকেই কার্যকর হচ্ছে।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে