ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

বাংলাদেশে ভূমিকম্পের কম্পন, যা জানালো আবহাওয়া অফিস

২০২৬ মে ২০ ১০:১৮:৫৮
বাংলাদেশে ভূমিকম্পের কম্পন, যা জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: দেশে মৃদু মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই কম্পন টের পাওয়া যায়। সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি এলাকাতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল গজনাইপুর।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, হবিগঞ্জের বানিয়াচং, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, বাজিতপুর ও শাহবাজপুর এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়।

এ ছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প ‘মৃদু’ শ্রেণিভুক্ত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে