ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বড় ঘোষণা

২০২৬ মে ১৮ ১৫:৫১:১৪
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে। ‘বাংলাদেশ-পাকিস্তান জ্ঞান করিডোর’ উদ্যোগের আওতায় এই ঘোষণা এসেছে।

এই তথ্য জানানো হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বিতীয় ‘বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা’-তে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী নবনির্মিত সামাজিক বিজ্ঞান ভবনে মেলার উদ্বোধন করেন।

এ সময় শাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা এবং পাকিস্তানের ২২টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেলায় শাবিপ্রবি পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক এবং অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সম্মতিপত্র স্বাক্ষর করে।

হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এই উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষাবিদদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে এবং এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে।

তিনি আরও বলেন, এই কর্মসূচি দুই দেশের মধ্যে জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করবে।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক পর্যায়ে নতুন সুযোগ তৈরি করবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে