ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

র‍্যাবের ভবিষ্যৎ কাঠামো নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ মে ১৮ ১৫:২০:৪৯
র‍্যাবের ভবিষ্যৎ কাঠামো নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মানবাধিকার সমুন্নত রেখে এলিট ফোর্স হিসেবে র‍্যাবের কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এই আইন করা হচ্ছে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমানে র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের কিছু ধারার অধীনে পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে অ্যাডহক ভিত্তিতে চলেছে। একটি বাহিনী এভাবে পরিচালিত হওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “নতুন আইনে র‍্যাবের ক্ষমতা, দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।”র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “অতীতে বাহিনীটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ফ্যাসিবাদী সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করেছে। সে কারণেই র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল, যা এখনো বহাল রয়েছে।”

তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে