বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্ন্যাফৈর নতুন বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য দলীয় সিদ্ধান্তে একটি কার্যালয় খোলা হয়েছিল। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে টানা তিন দিন কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
শনিবার সকালে সুলতান ভূঁইঞা নামে এক ব্যক্তি বাজারের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে এসে কার্যালয়ের বাইরের তালা খোলা দেখতে পান। পরে সন্দেহ হলে তিনি ভেতরে গিয়ে দেখেন, কার্যালয়ের ব্যানার, ফেস্টুন, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।
খবর পেয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এক যৌথ বিবৃতিতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মজিদ এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন দাবি করেন,“এ ঘটনা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের কাজ। দলীয় সিদ্ধান্তের কারণে তাদের ছাড় দেওয়া হচ্ছে বলেই তারা এমন দুঃসাহস দেখাচ্ছে।”
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এখন পর্যন্ত কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি কোনো দুর্বৃত্ত চক্রের কাজ। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা
- হাম মোকাবিলায় জরুরি রোডম্যাপ দিলেন ডা. তাসনিম জারা
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- শাশুড়িকে ধর্ষ/ণের অভিযোগ, জামাই গ্রেপ্তার
- কুমিল্লা বিভাগ নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী
- হঠাৎ তাইওয়ানের কড়া প্রতিক্রিয়া
- মিঠুন চক্রবর্তীকে নিয়ে আবেগঘন মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর
- স্থানীয় সরকার নির্বাচনে যে কৌশলে এগোচ্ছে বিএনপি
- সপ্তাহজুড়ে ৩০ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ছয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বিনিয়োগকারীরা হারালো ২ হাজার ৬৫৮ কোটি টাকা
- একিমি ল্যাবরেটরিজের এমডি মিজানুর রহমান সিনহা আর নেই
- ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ মুনাফায়, বড় লোকসানে ইসলামী ব্যাংক
- কারিনা কায়সারের মৃত্যুতে আবেগঘন পোস্ট আসিফ মাহমুদের
- একদিনেই আবার কমল স্বর্ণের দাম, বাজারে বড় পরিবর্তন
- তারেক রহমানকে ডক্টরেট বিতর্কে অবশেষে স্পষ্ট করল ঢাবি
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- ধর্ষ/ণ মামলার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারালেন সেই ইমাম
- চিত্রনায়িকার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
- পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি
- সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- নীরবতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নের মুখে মাশরাফী
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ডেল্টা লাইফের আর্থিক প্রতিবেদনে বড় অনিয়মের অভিযোগ বিএসইসির
- চাঁদপুর সফরে বড় কর্মসূচিতে থাকছেন প্রধানমন্ত্রী
- পবিত্র মসজিদে নববীতে সেবার সুযোগ দিল সৌদি আরব
- ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
- ‘বাড়িতে ৩ মেয়ে, স্বামী অসুস্থ... আমাকে যেতে দিন’
- তারেক রহমানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর
- আলু-পেঁয়াজ রপ্তানি বিষয়ে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু
- সংসার গড়ার স্বপ্নে পরিবারের সর্বনাশ করলেন তরুণী
- বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ‘রহস্য’ উন্মোচন
- নারী-পুরুষের আয়ুষ্কালের পার্থক্যের আসল কারণ
- কারিনা কায়সারের মৃত্যুর খবর, মুখ খুলল পরিবার
- তরুণীর মরদেহ দাফনে স্থানীয়দের বাধা, জানা গেল কারণ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- হাইকোর্টে হাজিরার পর প্রশ্নের মুখে মমতার আইনজীবী পরিচয়
- ওরিয়ন চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর
- মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর
- অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে যা বললেন তাসনিম জারা
- প্রবাসীদের জন্য আসছে নতুন কার্ড, মিলবে বিশেষ সুবিধা
- এক সপ্তাহের সর্বনিম্নে সোনা, বাজারে নতুন শঙ্কা
- হরমুজ বন্ধ ও ইরান চুক্তি নিয়ে মুখ খুললেন ওবামা
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, জানা গেল কারণ
- ইউনিট ফান্ড নিবন্ধনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা আইসিবির
- প্রগতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় গ্রাহক ঋণ নীতিতে বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক
- ট্রাম্পকে যা খাওয়ালেন জিনপিং
- হঠাৎ এক পণ্য রপ্তানি বন্ধ করল ভারত!
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- পাঁচ ব্যাংক মার্জারে বিনিয়োগকারীদের সুরক্ষা চায় ডিএসই
জাতীয় এর সর্বশেষ খবর
- বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা
- হাম মোকাবিলায় জরুরি রোডম্যাপ দিলেন ডা. তাসনিম জারা
- শাশুড়িকে ধর্ষ/ণের অভিযোগ, জামাই গ্রেপ্তার
- কুমিল্লা বিভাগ নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী
- স্থানীয় সরকার নির্বাচনে যে কৌশলে এগোচ্ছে বিএনপি













