ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ মুনাফায়, বড় লোকসানে ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম প্রান্তিকেও বড় মুনাফা করেছে দেশের বেসরকারি খাতের অন্যতম প্রধান ব্যাংক ব্র্যাক ব্যাংক। সহযোগী কোম্পানিগুলোর মুনাফাসহ (সমন্বিত হিসাবে) জানুয়ারি-মার্চ সময়ে ব্যাংকটি ৫৭৭ কোটি টাকা নিট মুনাফা করেছে। অন্যদিকে একই সময়ে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২৮৮ কোটি টাকা লোকসান করেছে।
সম্প্রতি ব্যাংক দুটি যে শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করেছে, তার ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, শীর্ষ দুই ব্যাংকের এই বিপরীত চিত্র শুধু পৃথক ব্যাংকের নয়, বরং পুরো ব্যাংক খাতের বৈচিত্র্যময় অবস্থার প্রতিফলন।
তাদের মতে, যেসব ব্যাংক ব্যাংকিং আইন, সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা মেনে ব্যবসা পরিচালনা করেছে, সেগুলোর মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে যেসব ব্যাংকে এর ব্যত্যয় ঘটেছে, সেগুলো আর্থিক চাপে পড়েছে।
গতকাল বুধবার পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৪টির প্রথম প্রান্তিকের ইপিএস তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০টি ব্যাংক মুনাফা করেছে এবং ৪টি ব্যাংক লোকসানের তথ্য দিয়েছে।
তবে মুনাফায় থাকা ২০ ব্যাংকের মধ্যে ৬টির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। উল্লেখযোগ্য মুনাফা অর্জনকারী ব্যাংকের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক ছাড়াও সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।
অন্যদিকে লোকসানে থাকা চার ব্যাংক হলো ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের লোকসান সবচেয়ে বেশি—১ হাজার ১৩৩ কোটি টাকা। আইএফআইসি ব্যাংক লোকসান করেছে ৮৬১ কোটি টাকা এবং এবি ব্যাংক ৮২৬ কোটি টাকা।
মুনাফায় থাকা ২০ ব্যাংকের মোট নিট মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। তবে লোকসান করা চার ব্যাংকের সম্মিলিত লোকসান ৩ হাজার ১০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
প্রকাশিত তথ্যে দেখা যায়, প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংক প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ২ টাকা ৯০ পয়সা শেয়ারপ্রতি আয় (ইপিএস) অর্জন করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ২ পয়সা। ব্যাংকটি জানিয়েছে, সুদ আয় বৃদ্ধি এবং সরকারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে অতিরিক্ত আয় মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
অন্যদিকে ইসলামী ব্যাংক তাদের লোকসানের ব্যাখ্যায় জানিয়েছে, আমানতের বিপরীতে মুনাফা প্রদান বৃদ্ধি এবং খেলাপি বিনিয়োগ বেড়ে যাওয়ায় আয় কমে গেছে, যা লোকসানের প্রধান কারণ।
প্রথম প্রান্তিকে ডাচ্-বাংলা ব্যাংক সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যাংকটির ইপিএস ২ টাকা ৭০ পয়সায় পৌঁছেছে, যা গত বছর ছিল ৯২ পয়সা—অর্থাৎ ১৯৩ শতাংশের বেশি প্রবৃদ্ধি। সিটি ব্যাংকের ইপিএস ৬১ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৫৮ পয়সায় উন্নীত হয়েছে।
অন্যদিকে কিছু ব্যাংকের আয় কমেছে। ব্যাংক এশিয়ার ইপিএস ১ টাকা ২৯ পয়সা থেকে কমে ৯৮ পয়সায় নেমেছে। ঢাকা ব্যাংকের ইপিএস ৮০ পয়সা থেকে ৫৬ পয়সায় এবং মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস ৮৪ পয়সা থেকে ২৯ পয়সায় নেমে এসেছে।
প্রাইম ব্যাংকের ইপিএস সামান্য কমে ১ টাকা ৭৯ পয়সা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ পয়সা কম।
ওমর আলী/
পাঠকের মতামত:
- ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ মুনাফায়, বড় লোকসানে ইসলামী ব্যাংক
- কারিনা কায়সারের মৃত্যুতে আবেগঘন পোস্ট আসিফ মাহমুদের
- একদিনেই আবার কমল স্বর্ণের দাম, বাজারে বড় পরিবর্তন
- তারেক রহমানকে ডক্টরেট বিতর্কে অবশেষে স্পষ্ট করল ঢাবি
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- ধর্ষ/ণ মামলার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারালেন সেই ইমাম
- চিত্রনায়িকার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
- পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি
- সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- নীরবতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নের মুখে মাশরাফী
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ডেল্টা লাইফের আর্থিক প্রতিবেদনে বড় অনিয়মের অভিযোগ বিএসইসির
- চাঁদপুর সফরে বড় কর্মসূচিতে থাকছেন প্রধানমন্ত্রী
- পবিত্র মসজিদে নববীতে সেবার সুযোগ দিল সৌদি আরব
- ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
- ‘বাড়িতে ৩ মেয়ে, স্বামী অসুস্থ... আমাকে যেতে দিন’
- তারেক রহমানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর
- আলু-পেঁয়াজ রপ্তানি বিষয়ে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু
- সংসার গড়ার স্বপ্নে পরিবারের সর্বনাশ করলেন তরুণী
- বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ‘রহস্য’ উন্মোচন
- নারী-পুরুষের আয়ুষ্কালের পার্থক্যের আসল কারণ
- কারিনা কায়সারের মৃত্যুর খবর, মুখ খুলল পরিবার
- তরুণীর মরদেহ দাফনে স্থানীয়দের বাধা, জানা গেল কারণ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- হাইকোর্টে হাজিরার পর প্রশ্নের মুখে মমতার আইনজীবী পরিচয়
- ওরিয়ন চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর
- মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর
- অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে যা বললেন তাসনিম জারা
- প্রবাসীদের জন্য আসছে নতুন কার্ড, মিলবে বিশেষ সুবিধা
- এক সপ্তাহের সর্বনিম্নে সোনা, বাজারে নতুন শঙ্কা
- হরমুজ বন্ধ ও ইরান চুক্তি নিয়ে মুখ খুললেন ওবামা
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, জানা গেল কারণ
- ইউনিট ফান্ড নিবন্ধনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা আইসিবির
- প্রগতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় গ্রাহক ঋণ নীতিতে বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক
- ট্রাম্পকে যা খাওয়ালেন জিনপিং
- হঠাৎ এক পণ্য রপ্তানি বন্ধ করল ভারত!
- ডলার নিয়ে নতুন কৌশল! অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন
- ঈদে সবাই ছুটি পাবে না! জানুন কোন চাকরিতে কতদিন ডিউটি
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির নতুন রোডম্যাপ ফাঁস
- সরকারের নতুন সিদ্ধান্তে আনন্দের ঢেউ! ঈদে বিশাল ছুটি নিশ্চিত
- ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ নিয়ে যা জানাল পুলিশ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে
- পশ্চিমবঙ্গে পশু জবাই নিষিদ্ধ, বিজেপির নতুন নির্দেশনা
- সাবেক অধিনায়ক মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস
- পৃথিবীর ৬টি দেশ যেখানে রাত হয় না – জানলে অবাক হবেন!
- ১৪ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ঈদের আগে বাজারে চাঙ্গাভাব, বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- পাঁচ ব্যাংক মার্জারে বিনিয়োগকারীদের সুরক্ষা চায় ডিএসই
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ মুনাফায়, বড় লোকসানে ইসলামী ব্যাংক
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার









