ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬

কারিনা কায়সারের মৃত্যুর খবর, মুখ খুলল পরিবার

২০২৬ মে ১৫ ১৫:১৭:৪৬
কারিনা কায়সারের মৃত্যুর খবর, মুখ খুলল পরিবার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। তবে পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডিতে তার নামে ভুয়া মৃত্যুর খবর ও ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়। এতে পরিবার উদ্বেগ প্রকাশ করেছে।

কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানান, এমন গুজব পরিবারের জন্য মানসিকভাবে কষ্টদায়ক।তিনি বলেন, মৃত্যুর মতো সংবেদনশীল বিষয় নিয়ে গুজব ছড়ানো অনুচিত এবং পরিবার এখন তার সুস্থতার জন্য মানসিক সমর্থন চায়।

পরিবারের তথ্য অনুযায়ী, কারিনা বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও লিভারের চিকিৎসা চলমান রয়েছে।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রক্রিয়াও শুরু হয়েছে বলে পরিবার জানিয়েছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরিবার আরও জানায়, জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে জটিল সংক্রমণ ধরা পড়ে এবং পরে লিভারজনিত সমস্যা গুরুতর আকার নেয়।সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর নাটক ও ওটিটি কনটেন্টেও কাজ করেছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে