ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতার উপস্থিতি ঘিরে নতুন বিতর্ক

২০২৬ মে ১৪ ১১:৩৬:১৩
আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতার উপস্থিতি ঘিরে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কলকাতা হাইকোর্ট-এ আইনজীবীর পোশাকে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান।

ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় জেরা ও শুনানির অংশ হিসেবে তিনি আদালতে উপস্থিত হন বলে জানা গেছে। এসব মামলায় তার দলের কার্যালয়ে হামলার অভিযোগও রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এসব মামলার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের আদালতে উপস্থিত হতে হচ্ছে।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে সরাসরি কোনো নির্বাচিত পদে না থাকলেও দলের নেতৃত্বে রয়েছেন।আদালতে তার উপস্থিতি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে