ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে কেমন, দেখুন ছবিতে

২০২৬ এপ্রিল ০৭ ১০:১৮:১৩
নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে কেমন, দেখুন ছবিতে
নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে কেমন, দেখুন ছবিতে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পরিচয়ে কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ ওঠে।

রেদোয়ান ইসলাম ‘রিহিয়া রিহি’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে তিনি ভিন্ন পরিচয়ে বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করতেন। পেজটির অনুসারী সংখ্যা ছিল ২৫ হাজারের বেশি।

তবে তিনি লিঙ্গ পরিবর্তনের বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি নারী হইনি, বিনোদনের উদ্দেশ্যে ভিন্নভাবে কনটেন্ট তৈরি করতাম।” এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান।

এক পোস্টে তিনি উল্লেখ করেন, তার তৈরি কিছু ভিডিও অনেককে কষ্ট দিয়ে থাকতে পারে এবং ভবিষ্যতে তিনি এ বিষয়ে সতর্ক থাকবেন।

আরেক পোস্টে তিনি দাবি করেন, তাকে ঘিরে ছড়ানো ট্রান্সজেন্ডার সংক্রান্ত তথ্য গুজব এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান।

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে