ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

বাংলায় বিজেপির জয়ের আগে মোদির আক্রমণাত্মক হুঁশিয়ারি

২০২৬ এপ্রিল ০৬ ১১:৫১:৩৪
বাংলায় বিজেপির জয়ের আগে মোদির আক্রমণাত্মক হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল সরকার তাদের ‘পাপের’ জন্য জবাবদিহি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (৫ এপ্রিল) কোচবিহারের রাসময়দানে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মোদি। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন: অনুপ্রবেশকারীদের রক্ষা, জঙ্গলরাজ ও দুর্নীতি, নারীদের উপর অত্যাচার, সিন্ডিকেট ও তোলাবাজি

মোদি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে উন্নয়ন নিশ্চিত করা হবে এবং অনুপ্রবেশকারীদের বিতাড়ন করা হবে। তিনি বলেন, “বাংলায় এসেই বুঝে গেছি, তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। মানুষ এখন শুধু পরিবর্তন চাইছে। ভোটের পর এদের সব পাপের হিসেব হবে।”

মোদি মালদার একটি ঘটনার উদাহরণ তুলে তৃণমূল সরকারের “মহা-জঙ্গলরাজ” উল্লেখ করেন। তিনি বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের বন্দী রাখা তৃণমূল সরকারের নির্দয়তার প্রমাণ।

ভোটের দিন তৃণমূলের গুন্ডারা যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, মোদি জনগণকে আইনের প্রতি আস্থা রাখতে বলেন। ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর আইন অনুযায়ী তৃণমূলের সব অনিয়মের হিসেব নেওয়া হবে।

মোদি আরও বলেন, বাংলার জনবিন্যাস পরিবর্তন ও অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি সরকার কঠোর ব্যবস্থা নেবে। ভোটের পর তৃণমূল সরকারের ‘পাপের’ হিসাব বেছে বেছে নেওয়া হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে