ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন

২০২৬ এপ্রিল ০৬ ১২:২৮:৫১
দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র দুই কর্মদিবস পর স্থগিত হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি লাফার্জহোলসিমের শেয়ার লেনদেন| এর আগে আর দুই কর্মদিবস কোম্পানিটির শেয়ার লেনদেন হবে| ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে|

সম্প্রতি ৩১ ডিসে¤^র, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে| আর এই ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল| রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে| এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালিন ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে|

রেকর্ড ডেটের আগে কোম্পানিটির শেয়ার আগামীকাল ও ২ এপ্রিল মোট দুই কর্মদিবস স্পট মার্কেটে ব্লকে লেনদেন হবে| আর ঘোষিত ডিভিডেন্ড পেতে যারা রেকর্ড ডেট পর্যন্ত কোম্পানিটির শেয়ার ধরে রাখতে বা ক্রয় করতে হবে| আর যারা রেকর্ড ডেটের আগে শেয়ার বিক্রি করে দিবে তারা ডিভিডেন্ড পাবেনা|

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৩ মে বিকাল ৩টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে|

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ২৯ পয়সা| শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সায়, যা ২০২৪ সালে ছিল ১৬ টাকা ১ পয়সা|

এছাড়া, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৩১ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ৬ টাকা ৮২ পয়সা|

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে