ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা

২০২৬ এপ্রিল ০১ ১৬:৫৯:৫৬
শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : মাত্র দুই কর্মদিবসের মধ্যে শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেই বোনাস হিসেব শেয়ারপ্রতি ৪২ টাকা নগদ পাবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটির হলো ইউনিলিভার কনজুমার কেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৬ এপ্রিল কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আর এর আগে আগামীকাল থেকে ৫ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

আর এই স্পট মার্কেটে লেনদেন চলাকালিন সময়ে কোম্পানিটির শেয়ার ক্রয় করতে হবে। তাহলেই কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড পাওয়া যাবে। আর যারা এ সময়ে শেয়ার ক্রয় করতে ব্যর্থ হবে বা বিক্রি করবে তারা ওই বোনাস থেকে বঞ্চিত হবেন।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ৪২ টাকা করে পাবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ টাকা ২১ পয়সা, আগের বছর ছিল ৩৪ টাকা ৬২ পয়সা ।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৬ টাকা ৩০ পয়সা।

আগামী ১৮ মে, বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে