ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্রের ভিসাধারীদের জন্য দুঃসংবাদ

২০২৬ এপ্রিল ০৬ ১৩:২৮:১৫
যুক্তরাষ্ট্রের ভিসাধারীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসা নিয়ে অবস্থানকারীদের জন্য নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (৬ এপ্রিল) দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় জানায়, ভিজিটর ভিসায় অবস্থানকালে কোনো ধরনের পড়াশোনা বা ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

বার্তায় বলা হয়, বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসা মূলত ভ্রমণ, চিকিৎসা বা স্বল্পমেয়াদি ব্যক্তিগত কাজের জন্য দেওয়া হয়। এই ভিসায় যুক্তরাষ্ট্রে থেকে কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোর্সে অংশগ্রহণ করা আইনত অনুমোদিত নয়।

দূতাবাস আরও সতর্ক করে জানায়, অল্প সময়ের জন্য হলেও ভিসার শর্ত ভঙ্গ করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস এবং ভিসার শর্তাবলি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে