ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের বিদেশযাত্রা ঠেকাতে আইনি নোটিশ

২০২৬ এপ্রিল ০৬ ২১:১৩:৩৪
ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের বিদেশযাত্রা ঠেকাতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-সহ সাবেক সব উপদেষ্টাকে নিয়ে মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তুলে এই নোটিশ দেওয়া হয়েছে।

আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজেই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে