রেসের ১১ মিউচুয়াল ফান্ডে অনিয়ম, ৫৫ লাখ জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ড ও সরকারি ট্রেজারি বন্ডে বাধ্যতামূলক বিনিয়োগ না করায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একাধিক আইন ও নির্দেশনা অমান্য করার দায়ে প্রতিষ্ঠানটিকে মোট ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসির ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত এক আদেশে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
রেস অ্যাসেট ম্যানেজমেন্টের অধীনে পরিচালিত ফান্ডগুলোর মধ্যে রয়েছে—এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রেস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ড।
আদেশে বলা হয়েছে, ফান্ড ব্যবস্থাপনায় সিকিউরিটিজ আইন ও বিধিমালা লঙ্ঘনের কারণে রেস পরিচালিত ১১টি ফান্ডের প্রতিটির বিপরীতে ৫ লাখ টাকা করে মোট ৫৫ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে এ অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে; অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রতিটি মিউচুয়াল ফান্ডকে তার পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ তালিকাভুক্ত ঋণপত্রে এবং ১ শতাংশ সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হয়। তবে দীর্ঘ সময় পার হলেও রেস অ্যাসেট এ বাধ্যবাধকতা বাস্তবায়ন করেনি।
২০২১ সালের ২৩ মে জারি করা নির্দেশনায় ২০২২ সালের জুনের মধ্যে এ বিনিয়োগ নিশ্চিত করার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ ফান্ডেই ৩ শতাংশ বিনিয়োগের শর্ত পূরণ হয়নি।
এছাড়া ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারির নির্দেশনা অনুযায়ী, বাজারের সব মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে নিজস্ব পোর্টফোলিওর অন্তত ১ শতাংশ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে বলা হলেও রেস পরিচালিত কোনো ফান্ডেই এ নির্দেশনা কার্যকর হয়নি।
অন্যদিকে, ছয়টি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০২৪-২৫ অর্থবছরে একাধিক ট্রাস্টি কমিটির সভায় এ নিয়ম মানার তাগিদ দিলেও রেস তা অনুসরণ করেনি। একইভাবে চারটি ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) বিষয়টি বারবার অনিয়ম হিসেবে উল্লেখ করলেও কোনো পরিবর্তন আসেনি।
বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ নির্দেশনা উপেক্ষা করায় বিএসইসির এই সিদ্ধান্ত একটি কঠোর বার্তা হিসেবে কাজ করবে। এর ফলে ভবিষ্যতে অন্যান্য সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইন ও বিধিমালা মেনে চলার প্রবণতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ






.jpg&w=50&h=35)



