ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

সংরক্ষিত নারী আসনের ভোটের তারিখ ঘোষণা

২০২৬ এপ্রিল ০৬ ১৪:৫৭:৩৬
সংরক্ষিত নারী আসনের ভোটের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (০৬ এপ্রিল) নির্বাচন কমিশনের ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন তিনি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে নির্বাচন ভবনে প্রায় পৌনে তিন ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সময়সূচি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের এই নির্বাচন জাতীয় সংসদের গঠন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে