ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

মার্কেট মুভারে নতুন চার কোম্পানি

২০২৬ এপ্রিল ০৬ ১৫:০২:১৭
মার্কেট মুভারে নতুন চার কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ (০৬ এপ্রিল’২৬) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচকের উত্থানে লেনদেন কমেছে শেয়ারবাজারে| এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুরনায় প্রায় ৪১ কোটি ২০ টাকা কম| আজ সোমবার ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৪ কোম্পানি| কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগস, জিকিউ বলপেন, লাভেলো আইস্ক্রিম এবং রানার অটোমোবাইলস| ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে|

কোম্পানি ৪টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে টেকনো ড্রাগসের| আজ ডিএসইতে কোম্পানিটির ১৩ কোটি ৩৭ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে| এদিন শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৪.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ১০ পয়সায়| আর শেয়ারটির দর ৩৩ টাকা ৯০ পয়সা থেকে ৩৫ টাকা ৫০ পয়সায় উঠানামা করে|

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জিকিউ বলপেনের| আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৯ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা| এদিন কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা ৩০ পয়সা বা ৪.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ টাকা ৫০ পয়সায়| আর শেয়ারটির দর ৫৬৮ টাকা থেকে ৬০২ টাকা ৫০ পয়সায় উঠানামা করে|

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের| আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৯ কোটি ৪১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে| এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৫.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়| আর শেয়ারটির দর ৬৪ টাকা ২০ পয়সা থেকে ৬৮ টাকা ৮০ পয়সায় উঠানামা করে|

আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৭ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে| এদিন কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়| আর শেয়ারটির দর ৩৫ টাকা ৭০ পয়সা থেকে ৩৮ টাকা ২০ পয়সায় উঠানামা করে|

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে