ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

আদালতের নতুন কার্যক্রমের সময়সূচি প্রকাশ

২০২৬ এপ্রিল ০৬ ১১:২৯:৫৮
আদালতের নতুন কার্যক্রমের সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট প্রশাসন দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোর কার্যক্রমের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে। রোববার (৫ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান বিজ্ঞপ্তি জারি করেন।

নতুন সূচি অনুযায়ী:

আদালত কার্যক্রম: রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত

সংক্রান্ত অফিসসমূহ: সকাল ৯:০০ থেকে বিকেল ৪:০০ পর্যন্ত

মধ্যাহ্ন বিরতি: দুপুর ১টা থেকে ১:৩০ পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য

সাপ্তাহিক ছুটি: আগের মতোই শুক্র ও শনিবার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে