ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

২০২৬ এপ্রিল ০৭ ০৯:১১:২৫
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, “তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”

তবে এখন পর্যন্ত তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে