ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি

২০২৬ এপ্রিল ০৪ ১৭:২২:৫৫
জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সিদ্ধান্তে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় কমানো হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি কার্যকর থাকবে।

নতুন সময় অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত।

তবে স্টক এক্সচেঞ্জের প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন আসেনি। অফিস খোলা থাকবে আগের মতোই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি সাশ্রয়ের এই উদ্যোগ সাময়িক হলেও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় রেখে নেওয়া হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে