আইপিওতে স্বপ্ন, বাস্তবে লোকসান—বিতর্কিত কোম্পানির করুণ পরিণতি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ এবং মুনাফা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল একমি পেস্টিসাইডস। সেই আশ্বাসে ভর করে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা উত্তোলন করে কোম্পানিটি। তবে তালিকাভুক্তির মাত্র দুই বছরের মধ্যে মুনাফা থেকে লোকসানে নেমে এসেছে প্রতিষ্ঠানটি, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বিতর্কিত নিরীক্ষকের সহায়তায় অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদন দেখিয়ে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। আইপিওর আগে কোম্পানির আয় ও মুনাফা ধারাবাহিকভাবে বাড়তে দেখা গেলেও তালিকাভুক্তির পর থেকেই উল্টো চিত্র প্রকাশ পেতে শুরু করে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর এক পরিচালক বলেন, অতীতে একাধিক কমিশনের সময়ে অনেক দুর্বল ও ভুয়া কোম্পানিকে আইপিওর মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছে। এসব কোম্পানি কৃত্রিম আর্থিক হিসাব দেখিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে। এ বিষয়ে স্টক এক্সচেঞ্জ থেকে নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হলেও তা যথাযথ গুরুত্ব পায়নি বলে তিনি অভিযোগ করেন।
জানা যায়, নিরীক্ষা প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোং-এর পার্টনার রমেন্দ্র নাথ বসাকের মাধ্যমে একমি পেস্টিসাইডসের নিরীক্ষা সম্পন্ন করা হয়। একই নিরীক্ষক সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস-এর একই সময়ের ভিন্ন দুটি আর্থিক হিসাব নিরীক্ষা করে উভয়কেই সঠিক বলে সনদ দেন—যা একটি নজিরবিহীন ঘটনা। এ ঘটনার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) তার নিরীক্ষা কার্যক্রমে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে।
কোম্পানিটির আইপিও প্রসপেক্টাসে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে ৯৪ কোটি ২৯ লাখ টাকার আয় বৃদ্ধি পেয়ে ২০১৯-২০ অর্থবছরে দাঁড়ায় ১৫৩ কোটি ৮৬ লাখ টাকায়। একই সময়ে নিট মুনাফা ৮ কোটি ৩১ লাখ টাকা থেকে বেড়ে হয় ১৯ কোটি ৪৭ লাখ টাকা।
তবে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর পরিস্থিতির পরিবর্তন শুরু হয়। ২০২১-২২ অর্থবছরে আয় কিছুটা বেড়ে ১৫৯ কোটি ১১ লাখ টাকা হলেও মুনাফা কমে দাঁড়ায় ১৮ কোটি ৮৮ লাখ টাকায়।
এরপর ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির আর্থিক অবস্থা আরও খারাপ হয়। ওই সময়ে বিক্রয় আয় ১৫৯ কোটি ১১ লাখ টাকা থেকে কমে ১২০ কোটি ৪৬ লাখ টাকায় নেমে আসে, যা প্রায় ২৪ শতাংশ হ্রাস। একই সঙ্গে নিট মুনাফা কমে ৫ কোটি ৮৮ লাখ টাকা বা প্রায় ৩১ শতাংশ হ্রাস পায়।
পরবর্তী ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি লোকসানে পড়ে। ওই বছর তাদের মোট লোকসান দাঁড়ায় ১০ কোটি ২৮ লাখ টাকা। আর সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে লোকসান আরও বেড়ে শেয়ারপ্রতি ১.১৪ টাকা হিসেবে মোট ১৫ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছায়। চলতি অর্থবছরেও এই লোকসানের ধারা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া একমি পেস্টিসাইডসের পরিশোধিত মূলধন ১৩৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৬৮.২০ শতাংশ। সর্বশেষ সোমবার (৬ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সায়।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
