ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

হঠাৎ দাম বাড়ল—আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ দর

২০২৬ এপ্রিল ০৭ ১০:১২:৩০
হঠাৎ দাম বাড়ল—আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ দর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছে। বর্তমানে এই দামেই সারাদেশে সোনা বিক্রি হচ্ছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী:

২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪৭,৯৭৭ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২,৩৬,৭২১ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০২,৮৯৫ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬৫,২৭৯ টাকা

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে:

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৭১৫ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ৫,৪২৪ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ৪,৬৬৬ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩,৪৯৯ টাকা

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে