×
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ 

২০২৬ মার্চ ৩১ ১০:৪৫:৫৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ 

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (৩১ মার্চ) দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুদ আছে।

এছাড়া এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে আগামী মাসে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেন তিনি।

মুখপাত্র আরও বলেন, ডিজেলের তুলনায় দেশে অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলক কম, যা জ্বালানি ব্যবস্থাপনাকে সহজ করে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল। এই বিপুল পরিমাণ ডিজেল মূলত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। তাই ডিজেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে