ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

দেশের মাথাপিছু আয়ের পরিমাণ জানালেন অর্থমন্ত্রী

২০২৬ এপ্রিল ০৬ ১৭:৪১:১২
দেশের মাথাপিছু আয়ের পরিমাণ জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয়ের পরিমাণ আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন। দেশের সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওই অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,৭৬৯ মার্কিন ডলার।

এ তথ্য তিনি জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে প্রকাশ করেছেন।

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন করা। এ লক্ষ্যে সরকার পরিকল্পনা করছে বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, স্পোর্টস অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে।

তিনি বলেন, “জনগণের মাথাপিছু আয় বাড়াতে সরকার একক খাতের উপর নির্ভর করছে না। বরং কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, প্রবাসী আয়, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার সব দিকই একসঙ্গে বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব নীতি ও কর্মপরিকল্পনা দেশের অর্থনৈতিক শক্তি বাড়িয়ে ২০৩৪ সালের মধ্যে দেশের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে