ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ

২০২৬ এপ্রিল ০৫ ১০:১৫:৫৯
২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম স্থিতিশীল রয়েছে। গত ১ এপ্রিল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,৪৭,৯৭৭ টাকা, যা আজ রবিবারও একই দামে বিক্রি হচ্ছে। এর ফলে ১ এপ্রিলের তুলনায় প্রতি ভরিতে ৩,২৬৬ টাকা বৃদ্ধি এসেছে।

বাজুসের (বাংলাদেশ জুয়েলার্স সমিতি) সর্বশেষ মূল্য অনুযায়ী অন্যান্য ক্যারেটের সোনার দাম হলো: ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৩৬,৭২১ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০২,৮৯৫ টাকা, সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৬৫,২৭৯ টাকা।

সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

চলতি বছর পর্যন্ত দেশের বাজারে ৫১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩০ বার দাম বৃদ্ধি এবং ২১ বার দাম হ্রাস করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে