ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

রাতেই আগুন ঝরালেন সাদেক কায়েম, সামনে এল নতুন অভিযোগ

২০২৬ এপ্রিল ০৭ ০৯:২৩:১৫
রাতেই আগুন ঝরালেন সাদেক কায়েম, সামনে এল নতুন অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নারী কর্মী বিবি সাওদা (৩৭) গ্রেপ্তার হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ফেসবুকে ভুয়া ফটোকার্ড শেয়ার এবং জ্বালানি তেল সংকট নিয়ে একটি স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলা পৌরসভার জামায়াতের একজন নারী কর্মী হিসেবে পরিচিত।

ঘটনাটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুক্তির দাবিতে অনেকেই সরব হয়েছেন। বিশেষ করে তার তিন বছর বয়সী প্রতিবন্ধী সন্তানের বিষয়টি তুলে ধরে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে, এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম সোমবার মধ্যরাতে একটি ফেসবুক স্ট্যাটাসে সমালোচনা করেন।

তিনি তার স্ট্যাটাসে দাবি করেন, এই গ্রেপ্তার ‘পুরনো ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ’। তিনি লেখেন, “তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া অমানবিক এবং ভিন্নমত দমনের ইঙ্গিত বহন করে।”

সাদেক কায়েম আরও বলেন, “যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন গ্রেপ্তার কাম্য নয়।”তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে বিবি সাওদার মুক্তি এবং রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে