ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

৯৮ শতাংশ বিক্রি বাড়লেও বাড়তি লোকসানে তালিকাভুক্ত কোম্পানি 

২০২৬ এপ্রিল ০৬ ১০:৪৯:৪০
৯৮ শতাংশ বিক্রি বাড়লেও বাড়তি লোকসানে তালিকাভুক্ত কোম্পানি 

নিজস্ব প্রতিবেদক, : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (মিরাকলইন্ড) তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির ৯৮ শতাংশ বিক্রি বাড়লেও লোকসান আরও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৪ পয়সা। অর্থাৎ বছরভিত্তিক তুলনায় লোকসানের পরিমাণ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল ১ টাকা ৬৩ পয়সা।

তবে ইতিবাচক দিক হলো, এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৯৫ পয়সা।

২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮ টাকা ৯২ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুনে ছিল ১১ টাকা ৩২ পয়সা।

কোম্পানি জানিয়েছে, ইসরায়েল-আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে তেলভিত্তিক কাঁচামালের দাম ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কোম্পানিটির বিক্রি প্রায় ৯৮ শতাংশ বেড়ে গেলেও লোকসান থেকে বের হতে পারেনি এবং ইপিএস নেতিবাচক অবস্থায় রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সার ব্যাগের বাড়তি চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩ কোটি থেকে ৫ কোটি ডব্লিউপিপি (ডব্লিউপিপি) ব্যাগ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির একটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে