ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

বিমান হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নি/হত

২০২৬ এপ্রিল ০৬ ১৫:২৩:৩১
বিমান হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নি/হত

নিজস্ব প্রতিবেদক: তেহরান-এ ইসরাইলি বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ খাদেরমি নিহত হয়েছেন।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, সোমবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তিনি নিহত হন। এ ঘটনাকে তারা “সন্ত্রাসী ও অপরাধমূলক হামলা” হিসেবে উল্লেখ করেছে।

সংস্থাটি জানায়, খাদেরমি দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র প্রতিহতে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন বলেও দাবি করা হয়।

অন্যদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানান, সামরিক মূল্যায়ন বৈঠকে এ হামলার বিষয়ে তাকে অবহিত করা হয়েছে, যেখানে সেনাপ্রধান ইয়াল জামির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক অভিযানের পর থেকে ইরানে একাধিক হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর জবাবে ইরানিয়ান আর্মড ফোর্সেস পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে