ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

চৈত্র সংক্রান্তিতে তিন জেলায় সাধারণ ছুটি

২০২৬ এপ্রিল ০৬ ০৯:২৬:৫২
চৈত্র সংক্রান্তিতে তিন জেলায় সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক: চৈত্র সংক্রান্তিকে ঘিরে পার্বত্য অঞ্চলে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেখানে তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সরকারি ছুটি কার্যকর থাকবে।

ঘোষণায় আরও উল্লেখ করা হয়েছে, এই তিন পার্বত্য জেলার বাইরে দেশের অন্যান্য অঞ্চলেও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে