ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬

যুদ্ধের ‘ব্যাকফায়ার’: দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা

২০২৬ এপ্রিল ০৫ ১৪:১৪:০০
যুদ্ধের ‘ব্যাকফায়ার’: দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক: ধ্বংসের আশঙ্কা এখন গভীরভাবে জায়গা করে নিয়েছে সংশ্লিষ্টদের মনে। দীর্ঘ দুই বছর ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চালানো নৃশংস অভিযান শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই ‘ব্যাকফায়ার’ হয়ে ফিরে এসেছে।

এই প্রেক্ষাপটে ইসরাইলের ভেতরে অস্থিরতা ক্রমেই বাড়ছে। অবৈধভাবে দখল করা ভূখণ্ড ছাড়ার প্রবণতা দেখা দিয়েছে বহু ইহুদির মধ্যে। সীমান্ত অঞ্চল ও বিমানবন্দরগুলোতে ভিড় জমছে দেশ ছাড়তে চাওয়া মানুষের। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানে যৌথ হামলা শুরুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই সঙ্গে ইসরাইলের অভ্যন্তরে ক্ষোভও বেড়েছে।

যুদ্ধের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মার্কিন-ইসরাইলি হামলায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সরকার ও সামরিক বাহিনীর বহু উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি হাজার হাজার সামরিক ও বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। তবে এত ক্ষয়ক্ষতির পরও ইরানিরা মনোবল হারায়নি।

বরং দেশটিতে প্রতিরোধের চেতনা আরও জোরদার হয়েছে। ৩ এপ্রিল ইরানে একটি মার্কিন বিমান ভূপাতিত হওয়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজাতীয় নারীরাও অস্ত্র হাতে মার্কিন পাইলটকে খুঁজতে বেরিয়েছে। এই দৃশ্য ইঙ্গিত দেয়—যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানিরা এখন অনেক বেশি ঐক্যবদ্ধ ও প্রতিরোধী।

অন্যদিকে ইসরাইলের চিত্র সম্পূর্ণ ভিন্ন। রেজিম চেঞ্জের লক্ষ্য নিয়ে পরিচালিত হামলা উল্টো ইসরাইলের ভেতরেই সরকারবিরোধী আন্দোলনকে তীব্র করে তুলেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ, যুদ্ধবিরতি এবং অন্যান্য দাবিতে সাধারণ মানুষ বারবার রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে