ডিভোর্সের পর যেভাবে স্ত্রীকে ফিরে পেলেন যুবক
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের ডাসারে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বজিৎ পাত্র অবশেষে তার স্ত্রীর স্বীকৃতি পেয়েছেন। অনশনরত যুবক বিশ্বজিৎ তার প্রিয়তমা স্ত্রী অনুশীলা বাড়ৈকে ফিরে পেয়ে এলাকায় আনন্দের সৃষ্টি করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের মধ্যস্থতায় শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বজিৎ স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুশীলার বসতবাড়িতে ২৪ ঘণ্টার অনশন পালন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার আশ্বাস দেওয়ায় বিশ্বজিৎ অনশন তুলে নেন।
বিশ্বজিৎ ডাসারের নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে, তিনি একটি গুঁড়ো দুধ কোম্পানিতে চাকরি করেন। তার স্ত্রী অনুশীলা বাড়ৈ, যিনি মোহাম্মদপুরের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় বছর প্রেমের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং চার বছর সংসার করেন। বিশ্বজিৎ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অনুশীলার সব চাওয়া পূরণ করেন এবং লাখ লাখ টাকা ব্যয় করে তাকে নার্সিংয়ে শিক্ষিত করেন। কিন্তু নার্স হিসেবে চাকরি পাওয়ার পর অনুশীলা দীর্ঘ দিনের সম্পর্ক থেকে দূরে সরে যান এবং পরে বিশ্বজিতকে জানানো ছাড়াই ডিভোর্স দেন।
এরপর বিশ্বজিৎ প্রিয় মানুষকে ফিরে পেতে অনশন শুরু করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ায় সামাজিক আলোচনাও শুরু হয়। পরে দুই পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পারিবারিক মীমাংসায় বসেন। অনুশীলা তার ভুল বুঝতে পেরে সব অভিমান ভুলে আবার বিশ্বজিৎকে হাতে হাত ধরে নেন।
এভাবে বিশ্বজিৎ পাত্রের ভালোবাসা জয়লাভ করে। এলাকাবাসী আশা করছেন, নবদম্পতির এই ভালোবাসার বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে।
বিশ্বজিৎ পাত্র বলেন,“আমার স্ত্রীকে ফিরে পেয়ে আমি ধন্য। আমাদের ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞ। আশা করি আগামী দিনগুলো আমরা সুখে-শান্তিতে কাটাতে পারব। সকলের কাছে সেই দোয়া চাই।”
ওমর আলী/
পাঠকের মতামত:
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি








.jpg&w=50&h=35)




