ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

যেকোনো সময় গ্রে/প্তার হতে পারেন সাবেক উপদেষ্টা

২০২৬ এপ্রিল ০৬ ০৭:৪৮:১৭
যেকোনো সময় গ্রে/প্তার হতে পারেন সাবেক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাবেক নির্বাচন কমিশনার ও অর্ন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।

তার বিরুদ্ধে ওয়ান-ইলেভেন সময়কালে নির্বাচন প্রভাবিত করা, বিএনপি ভাঙার অপচেষ্টা এবং ২০০৮ সালের নির্বাচনে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি তৎকালীন প্রভাবশালী মহলের নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এছাড়া, অর্ন্তবর্তী সরকারের সময় তার কর্মকাণ্ড নিয়েও বিতর্ক তৈরি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং পরবর্তীতে সরকারের আস্থা হারান।

অন্যদিকে, তার পুত্র এম সাফাক হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে প্রভাব বিস্তার, প্রকল্প নিয়ন্ত্রণ এবং বিভিন্ন কাজে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে। এসব বিষয়েও তদন্ত হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অতীত ও সাম্প্রতিক নানা অভিযোগের সত্যতা যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে