ডিভিডেন্ড ঝুলে আছে, ক্ষোভে ফুঁসছে আমরা নেটওয়ার্কের বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: শেয়ার প্রতি ৬৯ টাকা বিনিয়োগ করেও টানা তিন অর্থবছর ধরে ডিভিডেন্ড না পাওয়ায় হতাশায় ভুগছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের আমরা নেটওয়ার্ক- এর বিনিয়োগকারীরা। কোম্পানিটির আর্থিক স্বচ্ছতা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে বিনিয়োগকারীদের মধ্যে।
জানা যায়, ২০১৭ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৩৯ টাকা কাট-অফ মূল্যে বাজার থেকে অর্থ সংগ্রহ করে কোম্পানিটি। পরবর্তীতে ২০২৪ সালে ব্যবসা সম্প্রসারণের কথা বলে আবারও শেয়ার প্রতি ৩০ টাকা দরে রাইট শেয়ার ইস্যু করা হয়। কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগ, এই অর্থ সংগ্রহের পরও কোম্পানি তাদের প্রতিশ্রুত ডিভিডেন্ড ও নিয়মিত আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে।
এদিকে ২০২৪ সালের জন্য ঘোষিত শেয়ারপ্রতি ১ টাকা ডিভিডেন্ড এখনও পুরোপুরি বিতরণ করা হয়নি। সময়মতো ডিভিডেন্ড প্রদান না করায় কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে, যা বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন, বিনিয়োগ করে এখন তারা প্রায় সর্বস্বান্ত হওয়ার অবস্থায় পৌঁছেছেন।
এদিকে, চট্টগ্রামে কোম্পানির প্রায় ২২ কোটি টাকার সম্পত্তি বিক্রির ঘোষণা এলেও সেই অর্থের ব্যবহার বা অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীরা স্পষ্ট কোনো তথ্য পাননি। ফলে অনিশ্চয়তা আরও বেড়েছে।
তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, রাইট শেয়ারের অর্থ দিয়ে নেটওয়ার্ক সিস্টেম উন্নয়ন ও কাভারেজ সম্প্রসারণে বিনিয়োগ করা হয়েছে। কোম্পানি সচিব মুনিরুজ্জামান শেয়ারনিউজকে জানান, ব্যবসা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ বিনিয়োগকারীর অ্যাকাউন্টে ডিভিডেন্ডের অর্থ পাঠানো হয়েছে। অবশিষ্ট অর্থ দ্রুত পরিশোধের চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
তার ভাষ্য অনুযায়ী, আর্থিক সংকটের কারণেই পুরো ডিভিডেন্ড একসঙ্গে বিতরণ সম্ভব হয়নি। তবে পরিস্থিতি উন্নত হলে বিনিয়োগকারীরা এর সুফল পাবেন বলে আশ্বাস দেন তিনি।
অন্যদিকে, এখনো ডিভিডেন্ড না পাওয়া বহু বিনিয়োগকারী ক্ষোভ প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে শেয়ারবাজারে আস্থা আরও কমে যাবে।
মামুন/
পাঠকের মতামত:
- রাতেই আগুন ঝরালেন সাদেক কায়েম, সামনে এল নতুন অভিযোগ
- রেসের ১১ মিউচুয়াল ফান্ডে অনিয়ম, ৫৫ লাখ জরিমানা
- ৯ এপ্রিল দুই জেলায় সাধারণ ছুটি
- সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
- ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের বিদেশযাত্রা ঠেকাতে আইনি নোটিশ
- বিএনপির স্থায়ী কমিটিতে বড় পরিবর্তন, আসছে নতুন মুখ
- এশিয়াটিক ল্যাবরেটরিজ: এক প্রতারণা রুখতেই আরেক চক্রের উত্থান
- নারী সেজে ছাত্রদল নেতার টিকটক: অবশেষে ধরা
- ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
- সম্মাননা পাচ্ছেন সংগীতাঙ্গনের দুই কিংবদন্তি
- যুদ্ধবিরতি প্রস্তাবে নিজেদের অবস্থান জানাল ইরান
- সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিল—অবশেষে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
- সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন যেভাবে হয়
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
- দেশের মাথাপিছু আয়ের পরিমাণ জানালেন অর্থমন্ত্রী
- অনলাইন থেকে সব সরালেন সৌদি আলেম
- গুগল জানে মেয়েদের মনের কথা—দেখুন তারা কী খোঁজেন
- বিমান হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নি/হত
- ৫০ নারী আসন: বিএনপি-জামায়াত কে কতটি পাবে?
- উৎপাদন বাড়ছে, কিন্তু লাভ নেই—বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত
- আইপিওতে স্বপ্ন, বাস্তবে লোকসান—বিতর্কিত কোম্পানির করুণ পরিণতি
- মার্কেট মুভারে নতুন চার কোম্পানি
- সংরক্ষিত নারী আসনের ভোটের তারিখ ঘোষণা
- অভিভাবকদের জন্য জরুরি খবর: স্কুল নিয়ে নতুন সিদ্ধান্ত
- ০৬ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৬ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৈশ্বিক অস্থিরতায় দেশের বাজারে সতর্ক লেনদেন, সূচকে মিশ্র প্রবণতা
- যুক্তরাষ্ট্রের ভিসাধারীদের জন্য দুঃসংবাদ
- তিন ব্যক্তির নামাজ কবুল হয় না—হাদিসে স্পষ্ট সতর্কবার্তা
- সাকিব আল হাসান জানালেন দেশে ফেরার চূড়ান্ত সময়
- রাশিয়ার তেল শিল্পে বড় ক্ষয়ক্ষতি, বিশ্ববাজারে ঝুঁকি
- আইনগুলো রক্ষা করা প্রয়োজন: আসিফ নজরুলের সতর্কবার্তা
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পিছনে ফেলল বাংলাদেশ
- বাংলায় বিজেপির জয়ের আগে মোদির আক্রমণাত্মক হুঁশিয়ারি
- মিরাকল ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফ্রান্সের সিদ্ধান্তে বেকায়দায় ইসরাইল, ইরানের জন্য সুখবর
- আদালতের নতুন কার্যক্রমের সময়সূচি প্রকাশ
- সাবেক উপদেষ্টার আক্রমণ; প্রতিমন্ত্রীর পাল্টা প্রতিক্রিয়া
- ইরান যুদ্ধের আড়ালে ট্রাম্পের ধর্মীয় কৌশল
- এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
- আয় ও আমানত প্রবৃদ্ধিতে শক্তিশালী হওয়ায় মূলধন বাড়ানোর সিদ্ধান্ত
- ৯৮ শতাংশ বিক্রি বাড়লেও বাড়তি লোকসানে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- সপ্তাহে তিন দিন অফিস যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে পরামর্শ দিল আইএমএফ
- শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



