ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

খামেনির মৃত্যুসংবাদে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

২০২৬ মার্চ ০১ ১১:১৭:৫৪
খামেনির মৃত্যুসংবাদে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

নিজস্ব প্রতিবেদক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুসংবাদ পাঠ করার সময় রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক সরাসরি সম্প্রচারে কণ্ঠ রুদ্ধ হয়ে পড়েন এবং চোখের পানি মুছতে দেখা যায়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আবেগঘন প্রতিক্রিয়া তৈরি হয়।

স্থানীয় সময় রোববার (১ মার্চ) ভোরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যু ঘোষণা করে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার খবর প্রকাশিত হয়েছিল।

ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করা এবং দেশজুড়ে বিশেষ দোয়া ও স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির জীবন, নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিশেষ অনুষ্ঠানও সম্প্রচারিত হচ্ছে।

এর আগে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে খামেনির নিহত হওয়ার দাবি করেন। ট্রাম্প পোস্টে উল্লেখ করেন, এটি শুধু ইরানের জনগণের জন্য নয়, সারা বিশ্বের মানুষদের জন্য ন্যায়বিচার। তিনি বলেন, ইরানের আইআরজিসি, সামরিক বাহিনী ও পুলিশ বাহিনী অনেকেই আর যুদ্ধ করতে চাইছে না এবং নিরাপত্তা চাইছে।

খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে এবং আঞ্চলিক পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে