ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

গরু জবাইয়ের ঘটনায় যুবক কারাগারে, প্রশাসনের সতর্কবার্তা

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ২০:০৩:৪৩
গরু জবাইয়ের ঘটনায় যুবক কারাগারে, প্রশাসনের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : রংপুরের তারাগঞ্জে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির ঘটনায় আক্তারুল ইসলাম নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দিয়েছেন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের বাজারের গোহাটিতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দেখা যায়, গরু জবাইয়ের জন্য প্রয়োজনীয় সুস্থতার সনদ প্রদর্শন করতে পারেননি আক্তারুল। আদালত তাই তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়।

মোনাববর হোসেন জানান, রমজান ও ঈদকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা নানা অনৈতিক কার্যক্রম চালান। প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে এবং সকলকে অবৈধ বা নিষিদ্ধ পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনের কঠোর প্রয়োগ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে