বুক বিল্ডিংয়ের ৩ কোম্পানি: এশিয়াটিক শীর্ষে, পথ হারিয়েছে বেস্ট হোল্ডিং
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালে বড় প্রত্যাশা নিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় তিনটি কোম্পানি— এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, টেকনো ড্রাগ লিমিটেড এবং বেস্ট হোল্ডিং লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক শেয়ার বিক্রয়ের সময় এশিয়াটিকের কাট-অফ মূল্য নির্ধারিত হয় ৫০ টাকা, যদিও সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার পান ২০ টাকায়। টেকনো ড্রাগের কাট-অফ ছিল ৩৪ টাকা (সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৪ টাকা) এবং বেস্ট হোল্ডিংয়ের ৩৫ টাকা (সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৪ টাকা)।
তবে তালিকাভুক্তির এক বছর পর তিন কোম্পানির পারফরম্যান্সে দেখা দিয়েছে স্পষ্ট ভিন্নতা। একই সময়ে বাজারে আসলেও তাদের আর্থিক ফলাফল ও বিনিয়োগকারীদের প্রতিফলনে তৈরি হয়েছে আকাশ-পাতাল পার্থক্য।
ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে এশিয়াটিক ল্যাবরেটরিজ যদিও ডিভিডেন্ডে ধারাবাহিকতা বজায় রেখেছে। ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়। পরবর্তী ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরেও একই হারে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। টেকনো ড্রাগও ইতিবাচক ধারায় রয়েছে—২০২৪ সালে ১২ শতাংশ এবং ২০২৫ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে বেস্ট হোল্ডিং ২০২৪ সালে ১০ শতাংশ ডিভিডেন্ড দিলেও ২০২৫ অর্থবছরের ডিভিডেন্ড এখনো ঘোষণা করেনি। নির্ধারিত সময়ে ডিভিডেন্ড ঘোষণা না করায় কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত হয়েছে। বিপরীতে এশিয়াটিক ল্যাবরেটরিজ ও টেকনো ড্রাগ নিয়মিত ডিভিডেন্ড ও আর্থিক প্রতিবেদন দাখিল করায় তারা ‘এ’ ক্যাটাগরিতেই লেনদেন অব্যাহত রেখেছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর’২৫) এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৪ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল মাত্র ২৪ পয়সা। অর্থাৎ এক বছরে প্রায় পাঁচগুণ প্রবৃদ্ধি। একই সময়ে ক্যাশ ফ্লো বেড়ে হয়েছে ২ টাকা ২ পয়সা, যা আগে ছিল ৬০ পয়সা এবং সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকা ৩৩ পয়সা, যা আগে ছিল ৫৪ টাকা ৪ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকেও (অক্টোবর–ডিসেম্বর’২৫) এশিয়াটিকের ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, যা আগের বছরের ৭২ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই–ডিসেম্বর’২৫) কোম্পানিটির মোট ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৬ পয়সা। একই সময়ে ক্যাশ ফ্লো বেড়ে হয়েছে ৪ টাকা ১ পয়সা, যা আগের বছর ছিল মাত্র ৮৭ পয়সা এবং সম্পদ মূল্য উন্নীত হয়েছে ৫৬ টাকা ৭ পয়সায়, যা আগের বছর ছিল ৫৪ টাকা ৮ পয়সা। শক্তিশালী ইপিএস, নগদ প্রবাহ ও সম্পদ বৃদ্ধির ধারা কোম্পানির মৌলভিত্তিকে আরও সুদৃঢ় করেছে।
টেকনো ড্রাগ
টেকনো ড্রাগের চিত্র কিছুটা মিশ্র। অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর’২৫) ইপিএস হয়েছে ৪৭ পয়সা, যা আগের বছরের ৬৩ পয়সার তুলনায় কম। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৫ পয়সা,, যা আগের বছর ছিল ২৩ পয়সা এবং সম্পদ মূল্য হয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৬ টাকা ৮৮ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (জুলাই–ডিসেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪০ পয়সায়, যা আগের বছর ছিল ৪৮ পয়সা। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই–ডিসেম্বর’২৫) মোট ইপিএস হয়েছে ৮৭ পয়সা, যেখানে আগের বছর ছিল ১ টাকা ৮ পয়সা। তবে ইতিবাচক দিক হলো—ছয় মাসে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়ে হয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের বছরের ১৯ পয়সার তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। আর সম্পদ মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ৮ পয়সা (পুনর্মূল্যায়িত), যা আগের বছর ছিল ৩০ টাকা ৫৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।
বেস্ট হোল্ডিং
চলতি অর্থবছরে কোনো প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি বেস্ট হোল্ডিং। ডিভিডেন্ড ঘোষণা না করা এবং আর্থিক তথ্য হালনাগাদ না থাকায় কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে নেমে এসেছে, যা বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।
মূল্য আয় অনুপাত-পিই রেশিও
মূল্য আয় অনুপাত-পিই রেশিও সূচকে এশিয়াটিক ল্যাবরেটরিজ অনেক এগিয়ে রয়েছে। কোম্পানিটির পিই রেশিও বর্তমানে ১১.৪৫, যেখানে টেকনো ড্রাগের পিই রেশিও ১৮.২৮। অন্যদিকে, বেস্ট হোল্ডিংয়ের আর্থিক প্রতিবেদন হালনাগাদ না হওয়ায় তাদের পিই অনুপাত আপডেট হয়নি।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
