ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

হাসনাত আবদুল্লাহ প্রসঙ্গে লিখেই পদ হারালেন ছাত্রদল নেতা

২০২৬ মার্চ ০১ ১০:৩২:২৩
হাসনাত আবদুল্লাহ প্রসঙ্গে লিখেই পদ হারালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, কেন্দ্রীয় অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কৃত এই নেতা সম্প্রতি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “দল–মত যা–ই হোক, এটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবীদ্বারের ছেলেরা এখন হাসনাত হতে চায়।”

সংগঠনের পক্ষ থেকে এ পোস্টকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানা গেছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার উদ্দিন বলেন, “বহিষ্কারের বিষয়ে সংগঠন থেকে আমাকে কোনো কারণ জানানো হয়নি। আর এ বিষয়ে আমি এখন ভাবছি না। এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে