ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে ১৮ খাতে সর্বোচ্চ রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৪:৩৬:৩০
সপ্তাহজুড়ে ১৮ খাতে সর্বোচ্চ রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২২-২৬ ফেব্রুয়ারি’২৬) শেয়ারবাজারে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ পয়েন্ট। আর সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৫ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৬২৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার টাকা কম।

বাজারের এমন পরিস্থিতিতে সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে দর বেড়েছে অর্থাৎ মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়।

খাতগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে বা সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে আর্থিক খাতে। সাপ্তাহিক রিটার্নে এই খাতে ৫.১৫ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে তথ্য প্রযুক্তি খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ৪.৫৬ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ব্যাংক খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ৪.২৪ শতাংশ।

এদিকে সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্য খাতগুলোর মধ্যে- সেবা ও আবাসন খাতে ৩.৪৪ শতাংশ, পাট খাতে ৩.২৫ শতাংশ, বস্ত্র খাতে ২.৮৬ শতাংশ, সিমেন্ট খাতে ২.২৯ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ২.২ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.৮৫ শতাংশ, চামড়া খাতে ১.৬৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৬ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৩৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩৩ শতাংশ, সিরামিকস খাতে ১.৩২ শতাংশ, প্রকৌশল খাতে ১.৩১ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.০৪ শতাংশ, বিবিধ খাতে ০.৮৬ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৭১ শতাংশ দর বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে