ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

২০২৬ মার্চ ০১ ১১:০৮:৫৫
৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। তিনটি পৃথক প্যানেলের মধ্যে সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল, যারা ১৪ জন প্রার্থীর মধ্যে ৭ জনকে নির্বাচিত করেছে।

জামায়াত সমর্থিত বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের ১৭ প্রার্থীর মধ্যে ৬ জন জয়ী হন। বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের ১৭ প্রার্থীর মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার অ্যাডভোকেট আহমদ কবির রাত ২টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১,২০০ জন। এবার ভোটার তালিকাভুক্ত ছিলেন ৯৪৩ জন এবং ভোট দিয়েছেন ৮৮৭ জন। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলেছে।

এবারের নির্বাচনে তিনটি পৃথক প্যানেলে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিএনপি ও জামায়াতের সমর্থকরা একত্রিতভাবে লড়তেন। এবার তারা আলাদা হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া, আওয়ামী লীগের সমর্থকরা ৫ আগস্টের পর থেকে নির্বাচন করেননি; এবার তারা আবার অংশগ্রহণ করেছেন।

নির্বাচিতরা হলেন—

বিএনপি সমর্থিত প্যানেল:

সভাপতি: অ্যাডভোকেট আবদুল মান্নান

সহ-সভাপতি: অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ

পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক: শওকত ওসমান

নির্বাহী সদস্য: আজিজুল করিম

জামায়াত সমর্থিত প্যানেল:

সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী

জেষ্ঠ সহ-সভাপতি: আবদুল বারী

সহ-সাধারণ সম্পাদক (সাধারণ): জিয়াউদ্দিন মাহমুদ তমাল

জেষ্ঠ নির্বাহী সদস্য: একেএম শাহজালাল চৌধুরী ও মোহাম্মদ নেজামুল হক

নির্বাহী সদস্য: এস এম জসিম উদ্দিন

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল:

সহ-সাধারণ সম্পাদক (হিসাব): মোহাম্মদ মহিউদ্দীন

আপ্যায়ন সম্পাদক: মোহাম্মদ রিদুয়ান আলী

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: নাহিদা খানম কক্সী

জেষ্ঠ নির্বাহী সদস্য: জিয়াউদ্দিন আহমদ ও ইকবালুর রশিদ আমিন সোহেল

সদস্য পদে: পারভীন সুলতানা পিয়া ও সেকাব উদ্দিন

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে