ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

২০২৬ মার্চ ০১ ১০:৪৩:২৬
জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক : সরকার মার্চ মাসের জন্য জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য তালিকা প্রকাশ করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ফেব্রুয়ারির মতোই অপরিবর্তিত থাকবে।

সরকারের ঘোষিত মূল্য অনুযায়ী, মার্চ মাসজুড়ে প্রতি লিটার—

ডিজেল: ১০০ টাকা

অকটেন: ১২০ টাকা

পেট্রোল: ১১৬ টাকা

কেরোসিন: ১১২ টাকা

এই সমন্বয় করা হয়েছে সরকারের সংশোধিত ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা’র আলোকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই দাম যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের প্রক্রিয়া চালু রয়েছে। এর অংশ হিসেবে মার্চ মাসের দামও ঘোষিত হয়েছে, যা জনগণকে পূর্বের তুলনায় কোনো ধরনের হঠাৎ পরিবর্তনের জন্য প্রস্তুত করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে