ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

দুই সপ্তাহেই চমক! মেডিকেল কলেজের ঘোষণা

২০২৬ মার্চ ০১ ১০:৩৯:৫০
দুই সপ্তাহেই চমক! মেডিকেল কলেজের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং এর জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে।

রোববার (১ মার্চ) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, হাসপাতালটি ঘুরে দেখা হয়েছে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। এটি আরও উন্নত করা যায় কিনা সে বিষয়েও ভাবা হচ্ছে। মেডিকেল কলেজ স্থাপিত হলে বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে জেলার মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারে।

তিনি আরও বলেন, হাসপাতালের সুপারকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় চাহিদা জানাতে বলা হয়েছে। সরকার সেসব বিষয়ে ব্যবস্থা নেবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে একটি নতুন লিফটের ব্যবস্থাও করা হবে।

মির্জা ফখরুল বলেন, জেলার স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নত করতে সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা থাকবে। দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরতদের বিষয়েও নজর দেওয়া হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহ হয়েছে। অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে